1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫২৯ জন পঠিত
নারায়ণগঞ্জ  থেকে  আনিছুর রহমান আনিছ ,
নারায়ণগঞ্জের  রূপগঞ্জে মাদকের টাকা না দেয়ায় মায়ের গলা টিপে হত্যা করেছে এক পাষন্ড ছেলে । ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার সিংলাব এলাকায় আব্দুর ছোবহানের বাড়িতে। জানা যায় হত্যাকারী সাইফুলের তার নিজ ঘরে গলা টিপে হত্যা করেছে  মাকে।প্রত্যক্ষদর্শীরা জানান হত্যাকারি মাদকাসক্ত সাইফুল (৩২) সিংলাব এলাকার আব্দুর ছোবহানের ছেলে। মা দেলোয়ারা বেগম (৫৫) এই এলাকায় দীর্ঘ ৬ মাস আগে নতুন বাড়ি করে বসবাস করে আসছে।  সাইফুল প্রায়ই মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করে আসছিল।
আজও টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে বাথ রুমের মধ্যে ফেলে গলাটিপে তার মাকে হত্যা করে। তারা আরো জানান বেলা ৫ টার দিকে ঘরের মধ্যে তার মায়ের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।  এসময় ভিতরে কোন শব্দ না শুনে  এলাকাবসী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে  দেলোয়ারার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেলোয়ারার লাশ উদ্ধার করে ও ঘাতক সাইফুলকে আটক করে।  ভূলতা ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান আসামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION