1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদ উপলক্ষ্যে দুর্গম পাহাড়ে ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

ঈদ উপলক্ষ্যে দুর্গম পাহাড়ে ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৩৯৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের প্রতিটি সেনানিবাসে যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, নামাজ আদায়ের পর সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মোতায়েনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশ্যে বামে লংগদু আর্মি ক্যাম্প, রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন। এসময় তিনি উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো.নজরুল ইসলাম, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের সব স্তরের সেনা সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

তিনিই প্রথম সেনাবাহিনী প্রধান হিসেবে দুর্গম পাহাড়ি অঞ্চলে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্পে পরিদর্শনে গেলেন। সেনাবাহিনী প্রধানের এ উদ্যোগ দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্মরত সেনা সদস্যসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল বহুলাংশে উঁচু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION