1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এনেক্সকো টাওয়ারের পাঁচ তলায় এখনো জ্বলছে আগুন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

এনেক্সকো টাওয়ারের পাঁচ তলায় এখনো জ্বলছে আগুন

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ডে এখনো এনেক্সকো টাওয়ারের ৫ম তলায় আগুন জ্বলছে। ভবনটির পূর্ব দিকে আগুনের তীব্রতা চোখে পড়ার মতো। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানো অব্যাহত রেখেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে সরেজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করছেন, আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে। অর্থাৎ এটি আর ছড়ানোর আশঙ্কা নেই। আগুনের তীব্রতা কমিয়ে আনতে সর্বাক্ষণিক পানি ছিটিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কমীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION