1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শুভেচ্ছা বার্তায় ‘সুষ্ঠু নির্বাচন’ প্রসঙ্গ তুললেন বাইডেন - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

শুভেচ্ছা বার্তায় ‘সুষ্ঠু নির্বাচন’ প্রসঙ্গ তুললেন বাইডেন

  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। শুভেচ্ছা বার্তায় বাইডেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি দুই দেশের জনগণের গভীর মূল্যবোধের কথা উল্লেখ করেন।

গত ২১ মার্চ এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য গভীরভাবে অনুধাবন করেন। কারণ, ১৯৭১ সালে তারা তাদের নিজেদের ভাগ্য বেছে নিতে এবং নিজস্ব ভাষায় কথা বলার জন্য সাহসের সঙ্গে লড়াই করেছিলেন।

বাইডেন বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি সময়ে আসছে, তখন আমি মনে করিয়ে দিতে চাই যে আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি গভীর মূল্যবোধ রাখে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের প্রদর্শিত অঙ্গীকারকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। এছাড়া গ্লোবাল অ্যাকশন প্ল্যান মন্ত্রী পর্যায়ের যৌথ আয়োজনের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্বাগত জানিয়েছে। আপনাদের সহানুভূতি এবং উদারতা বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। আমরা রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য অঙ্গীকারাবদ্ধ।

৫০ বছরের বেশি সময়ের বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের ৫০ বছরের বেশি কূটনৈতিক সম্পর্কে দুই দেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করেছে। এর মধ্যে আছে অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবিলা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রতিক্রিয়ায় অংশীদারিত্ব এবং প্রতিশ্রুতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION