1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে স্ত্রী কে হত্যা করে স্বামী পলাতক - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

জয়পুরহাটে স্ত্রী কে হত্যা করে স্বামী পলাতক

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৭৪ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাট সদর উপজেলাধীন বেল-আমলা গ্রামে স্ত্রী কে বেধড়ক মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী অনুকুল চন্দ্র মহন্ত পলাতক। ১৮ নভেম্বর বুধবার বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করে খাটের পাশে মনিকার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় গ্রামবাসিরা জানান, প্রায় বছর দশেক পূর্বে নওগাঁ জেলার কীর্তিপুর জাকেশ্বরপুর গ্রামের পান্ড মহন্তের মেয়ে মনিকা রানীর সাথে অনুকুল মহন্তের বিয়ের পর থেকে মাদকসেবন ও তাস খেলার কারণে তাদের সংসারের অভাব অনটন ও ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার নবান্ন উৎসবের নিমন্ত্রণে মনিকা রানী ব্যতিত পরিবারের সকলেই বেড়াতে গেলে সেই সুযোগে গভীর রাতে অনুকুল চন্দ্র মনিকা রানী কে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে মর্মে প্রতিবেশিরা অভিযোগ তুলেছে।
এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান জানান, নিহতের গলার পাশে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করতে পুলিশ  তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION