1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংবিধান সংশোধন কিছুতেই সম্ভব নয়: ওবায়দুল কাদের - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

সংবিধান সংশোধন কিছুতেই সম্ভব নয়: ওবায়দুল কাদের

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪১৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের কোনো সংশোধন বা পরিবর্তন কিছুতেই সম্ভব নয়।

শুক্রবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধান তৈরি হয়ে আছে। নতুন করে সংবিধানের বিধি-বিধান করার কোনো প্রয়োজন নেই। যা আছে, তা নিয়েই আমরা নির্বাচন করতে চাই। সংবিধানের কোন সংশোধন, কোন পরিবর্তন কিছুতেই সম্ভব নয়।

তিনি বলেন, আমরা বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে, সংবিধানের আলোকে আগামী নির্বাচন করতে চাই।

ওবায়দুল কাদের বলেন, সংবিধানকে কাটাছেঁড়া করেছে, সংবিধানকে কলমের খোঁচায় ক্ষতবিক্ষত করেছে বিএনপি। তারাই সংবিধানের ওপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে অন্তরায় সৃষ্টিকারী, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদের বিষবৃক্ষকে সম্পূর্ণভাবে আমরা উপড়ে ফেলব, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব, এই আমাদের অঙ্গীকার।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি লক্ষ্য ছিল, একটি হচ্ছে স্বাধীনতা, আরেকটি হচ্ছে মুক্তি। স্বাধীনতা আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা অর্জন করেছি। কিন্তু এখন আমাদের মুক্তির সংগ্রাম চলছে। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, বঙ্গবন্ধু কন্যা মুক্তির সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভিমুখে এগিয়ে যাব- আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষনেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION