1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা কৃষির উন্নয়নে কাজ করছেন: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

শেখ হাসিনা কৃষির উন্নয়নে কাজ করছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন ফসল ও পদ্ধতি উদ্ভাবন করছেন। এজন্যই আজ আমরা কৃষিতে স্বাবলম্বী হয়েছি। কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইভাবে কৃষির উন্নয়নে কাজ করছেন।

শনিবার বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যথেষ্ট উর্বর জমি রয়েছে। আমরা উদ্বৃত্ত ফসল উৎপাদন করতে পারছি। যেদিকে তাকাই মাইলের পর মাইল সবুজ আর সবুজ। কোথাও ধান, কোথাও বা অন্যান্য ফসল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের সর্বপ্রথম একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সবাইকে একই স্ট্যাটাসের অফিসার করেছিলেন। তিনি মনে করতেন, আমাদের কৃষি যদি চলমান থাকে, আমরা যদি ফসল উৎপাদন করতে পারি তাহলে আমাদের উন্নয়ন কেউ থামিয়ে রাখতে পারবে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির ওপর সবসময় গুরুত্ব দিয়েছেন। তিনি বারবার বলে আসছেন- রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আমাদের যে সমস্যা হতে পারে- সেটি হচ্ছে খাদ্য সংকট। এ কারণে দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION