1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৬৩৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ মে) বিকাল তিনটার দিকে ধারকী -হিচমী সড়কের হিচমী বাজার এলাকায় মিতু আক্তার (২৬) নামে গৃহবধূর মৃত্যু হয়।

নিহত ওই গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আবু হাসানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শশুড় বাড়ী থেকে মা, ভাই, ভাবীসহ ৫ জনকে নিয়ে একটি অটো রিকশা যোগে গৃহবধূ মিতু তার বাবার বাড়ী পাঁচবিবিতে যাওয়ার জন্য রওয়ানা দিলে পথিমধ্যে ধারকী-হিচমী সড়কের হিচমি মাষ্টার পাড়া এলাকায় অটোরিকশা থেকে সে পড়ে যায়।

এ সময় সামনের দিক থেকে আসা একটি সিএনজি চাপায় গুরুতর আহত হলে স্বজনরা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION