1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিবি'র অভিযানে বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

ডিবি’র অভিযানে বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৪৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাত বোতল বিদেশী মদসহ দু’জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধরঞ্জী ইউপি’র রতনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র ওসি শাহেদ আল মামুন।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের শুকুর আলীর ছেলে ছাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার মৃত হাফিজারের ছেলে নুর মোহাম্মদ ওরফে বাবু (৩৬) বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবারে রাতে জেলার ধরঞ্জী ইউপি’র রতনপুরের নন্দইল এলাকায় সাত বোতল বিদেশী মদ উদ্ধারসহ ছাইফুল ইসলাম ও নুর মোহাম্মদ ওরফে বাবু নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION