1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

কালীগঞ্জে অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৪১ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মুসলিম এইড ইউকের অর্থায়নে পবিত্র মাহে রমজানের দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ করা হয়।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় দরিদ্র,অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় বেসরকারি সংস্থা প্রফিট ফাউন্ডেশন।মুসলিম এইড ইউকের অর্থায়নে পবিত্র মাহে রমজানের দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ ৪৫.৫ কেজি করে প্রতিটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল, চাল ২০ কেজি, আলু ৫ কেজি, ভোজ্যতেল সোয়াবিন ২ কেজি, মসুরের ডাল ২ কেজি, পেঁয়াজ ২কেজি, লবন১কেজি, খেজুর২ কেজি, মুড়ি ২কেজি, ছোলা ২কেজি,চিড়া ২কেজি,সেমাই ২ প্যাক,নোডুলস ২প্যাক,চিনি কেজি ১প্যাকেট, গুঁড়ো দুধ হাফ কেজি।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মুসলিম এইড ইউকের কো-অডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, মুসলিম এইড ইউকের সিনিয়র অফিসার মোঃ শাহ অলিউল্লাহ, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

সার্বিক পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ স্বাধীন ইসলাম ও ভলান্টিয়ার মোঃ রেদোয়ান ইসলাম রনি, আফসানা মিমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION