1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী মতলুবর রহমানের মতবিনিময়সভা - Bangladesh Khabor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজ এর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন জয়পুরহাটে গাইবান্ধা ও রংপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩ আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা গল্পের ছলে জামায়াত-এনসিপির কড়া সমালোচনা করে যা বললেন ফজলুল হক মিলন ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সংসদে শব্দ বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সেই ঠিকাদার সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন বিভিন্ন চার্চের যাজকরা জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী মতলুবর রহমানের মতবিনিময়সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮১০ জন পঠিত

গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,

আসন্ন গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী মতলুবর রহমান তিন নম্বর ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় করেছেন। আজ ( বুধবার) সন্ধ্যায় তিন নম্বর ওয়ার্ডের নারায়নপুর সুখনগর মসজিদ সংলগ্ন মাঠে তিনি এ মতবিনিময় সভায় মিলিত হন। এলাকাবাসির পক্ষে এ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত মানুষজন বক্তব্য রাখেন।

পরে মেয়র পদপ্রত্যাশী মতলুবর রহমান তার বক্তব্যে, পৌরসভা থেকে করা এলাকার উন্নয়ন আপনার প্রতি আপনাদের প্রতি কোন দয়া নয়। এটা আপনাদের অধিকার। কারন এই উন্নয়ন কার্যক্রমের টাকার যোগান আপনারাই দেন। বরং আপনারা দয়া করে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে থাকেন। অনেক সময় এটা ভেবেও দেন, দেখি একটা সুযোগ দিয়ে কেমন হয়। আজ আমি আপনাদের কাছে দোয়া এবং দয়া দুটোই চাইতে এসেছি। গাইবান্ধা ছোট শহর, আমরা সবাই সবাইকে কম বেশি চিনি। আপনারা আমার সম্পর্কে খোজ খবর নেন। যদি মনে হয় আপনাদের দোয়া আর দয়ার মান আমি রাখতে পারব তাহলে আমি আশা রাখব আপনারা আমার পাশে থাকবেন।
তিনি আরো বলেন, আমি বড় বড় কথা বলব না বড় বড় প্রতিশ্রুতিও দেবনা। শুধু বলব আপনাদের যা ন্যায্য অধিকার, তা পুরন করতে আমি শতভাগ সচেষ্ট থাকব। আর আমি বিশ্বাস করি এর মধ্য দিয়েই আপনার, আমার আমাদের পৌর এলাকার উন্নয়ন হবে, পৌর নাগরিকদের অধিকার নিশ্চিত হবে। উল্লেখ, মতলুবর রহমান বর্তমানে গাইবান্ধা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION