1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে প্রতিমা ভাংচুরের অভিযোগে এক যুবক গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

জয়পুরহাটে প্রতিমা ভাংচুরের অভিযোগে এক যুবক গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৬৩ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় দূর্গা পূজা মন্ডপে গিয়ে এক যুবক মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুর করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গুলশান মোড় এলাকার উত্তর বর্মনপাড়া পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক প্রিন্স মিয়া গুলশান মোড় দক্ষিন পাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। পূজা মন্ডপের ভক্ত ও দর্শনার্থীরা শান্তিপূর্নভাবে পূজা-অর্চনার কাজ চলছিল। এ সময় ওই মন্ডপ এলাকায় দুই বন্ধু কথা কাটাকাটির জের ধরে প্রিন্স উত্তেজিত হয়ে দূগার্সহ কয়েকটি প্রতিমা বেদীতে ধাক্কা দিলে সেগুলো পরে গিয়ে ভেঙ্গে যায়।
  
পরে তিনি পালানোর চেষ্টা করলে পূজা মন্ডপ এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাকে  আটক করে।  এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর এলাকা পরিদর্শন করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।  পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠ তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত প্রিন্সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION