1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ৩৫ মাদকসেবী ও জুয়াড়ি আটক - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জয়পুরহাটে ৩৫ মাদকসেবী ও জুয়াড়ি আটক

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৮৩ জন পঠিত

 জয়পুরহাট  থেকে : ফারহানা আক্তার,

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কড়ইতলী মোড় এবং জয়পুরহাট সদর উপজেলার কালী মন্দিরের আশপাশ ও কুন্ডুপাড়া  এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ২৮ মাদকসেবী ও ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকাল ৪ টা হতে রাত ৯টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লিটার দেশীয় মদ, গাঁজা, দিয়াশলাই বক্স, সিগারেটসহ ২৮ মাদকসেবীকে আটক করে। এ ছাড়াও জুয়া খেলার নগদ ১হাজার ৭শ ৩৫ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে  আটক করে। তাদের বাড়ি জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায়।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশনাল দল আক্কেলপুর উপজেলার কড়ইতলী মোড় এবং জয়পুরহাট সদর উপজেলার কালী মন্দিরের আশপাশ ও কুন্ডুপাড়া এলাকায় অভিযান চালায়। মাদক সেবনের সময় ২৮ মাদকসেবী ও ৭ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের বিরদ্ধে  আক্কেলপুর এবং জয়পুরহাট  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও প্রকাশ্যে জুয়া আইন-১৯৬৭ পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION