1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাত পোহালেই নারায়ণগঞ্জে ভোট - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান

রাত পোহালেই নারায়ণগঞ্জে ভোট

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪০৪ জন পঠিত

রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ। মেয়র-কাউন্সিলরসহ সব প্রার্থীর প্রচার-প্রচারণা শেষ হয়েছে গত মধ্যরাতে। ভোট টানতে পথসভা, গণসংযোগ, গণমিছিলের মাধ্যমে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন-পুলিশ। শনিবার রাত থেকেই নিরাপত্তা বজায় রাখতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি। প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৯২টি ভোটকেন্দ্র, ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। প্রতিটি অঞ্চলে একজন করে প্রিজাইডিং অফিসার থাকবেন। একইসঙ্গে ৩টি ওয়ার্ডে একজন করে ৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে ৩০ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি ওয়ার্ডে তিনজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি কেন্দ্রকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। রাত থেকেই নেমেছে ১৮ প্লাটুন বিজিবি। এছাড়া র‍্যাবের ১০০ টিম, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ মাঠে থাকবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনের দিন যেকোনো ধরনের সহিংসতা এড়াতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, জেলা পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে তিনটি স্তুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ উৎসবমুখর। তবু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ চলাচল করতে পারবেন না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION