1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যতদিন করোনা থাকবে, ততদিন টিকা কার্যক্রম চলবে: স্বাস্থ্য সচিব - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ

যতদিন করোনা থাকবে, ততদিন টিকা কার্যক্রম চলবে: স্বাস্থ্য সচিব

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, দেশে যতদিন করোনা থাকবে, ততদিন টিকা কার্যক্রম চলবে।

শনিবার নারায়ণগঞ্জে গণটিকাদান কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) করোনার প্রথম ডোজ টিকা নেয়ার শেষ দিন। এরপর আর তা দেওয়া হবে না।

তাই আজকের মধ্যে যত বেশি সম্ভব মানুষকে টিকা দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় অতিরিক্ত টিকাদান কেন্দ্র থাকবে।

১২ বছর বা তার বেশি বয়সী যে কেউ দেশব্যাপী যেকোনো কেন্দ্রে রেজিস্ট্রেশন বা নথি ছাড়াই টিকার প্রথম ডোজ নিতে পারবেন। আজ দেশজুড়ে অন্তত ১ কোটি মানুষকে প্রথম ডোজের আওতায় আনার চেষ্টা করা হয়।

গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম সংবাদ সম্মেলনে জানান, বিশেষ টিকা ক্যাম্পেইন হবে ২৬ ফেব্রুয়ারি।

এরপর প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে। ঐ ঘোষণার পর দেশের টিকাদানকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হবে না। তবে প্রথম ডোজের চেয়ে দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION