1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা দেশের সম্পদ: শামীম ওসমান - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

শেখ হাসিনা দেশের সম্পদ: শামীম ওসমান

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৬৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নয় তিনি দেশবাসীর সম্পদ এবং দেশবাসীর স্বপ্ন। তার স্বপ্ন হচ্ছে তার বাবার স্বপ্ন পূরণ করা। যেদিন এদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না সেদিনই প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে।

শনিবার (৫ মার্চ) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় বঙ্গবন্ধুর সৈনিকদের জন্য স্বাধীনতার সপক্ষের শক্তির জন্য বড় একটা পরীক্ষা হতে যাচ্ছে। এই পরীক্ষায় আমি শামীম না থাকলে কিছু আসে যায় না। আমাদের সবাইকে এক হওয়ার সময় এসেছে। কঠিন লড়াই হবে ঠিকই। জয়লাভ শেখ হাসিনার কর্মীরা করবে, বঙ্গবন্ধুর সৈনিকরা করবে।’

তিনি নাম উল্লেখ না করে বলেন, ‘এক ভদ্র মহিলা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। কিন্তু বাংলাদেশে যারা দুর্নীতি দমন সংস্থায় আছেন, যারা সৎ মানুষ ভালো মানুষ তারা আজ বসে আছেন। আজ দেখা যায় ইনকাম ট্যাক্স ফাইলে ১০ লাখ টাকাও নাই কিন্তু শত কোটি কোটি টাকার সম্পদ আছে। এই প্রশ্ন কিন্তু আজ বা কাল হোক উত্থাপন হবে। মানুষ উন্নয়ন দেখতে চায়। কিন্তু মানুষ সবচেয়ে বেশি যেটা দেখতে চায় সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’

নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION