1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

সোনারগাঁও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, চলমান উন্নয়ন কাজ শেষ হলে সোনারগাঁও দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ফাউন্ডেশন আয়োজিত ‘মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কে এম খালিদ বলেন, ১৪৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবনসহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় জাদুঘর ভবন সম্প্রসারণের মাধ্যমে আরো অধিক সংখ্যক ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন প্রদর্শন করা সম্ভব হবে। ভৌত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সুবিধা বৃদ্ধি করে অধিক সংখ্যক দর্শনার্থীর ফাউন্ডেশন পরিদর্শন নিশ্চিত করা যাবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন প্রকল্পে অডিটোরিয়াম ভবন নির্মাণ, লোকজ রেস্তোরাঁ নির্মাণ, লোকজ ঘাট নির্মাণ, বৈদ্যুতিকরণ, মেলার ময়দান উন্নয়ন, লেক পুনঃখনন, লেকের পাড় রক্ষা ও সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে এসব অবকাঠামোর কাজ এগিয়ে চলছে।

কে এম খালিদ বলেন, বহু প্রতীক্ষিত সোনারগাঁওয়ের পানাম সিটির একটি ভবনের রেস্টোরেশন কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অন্যান্য ভবনগুলোর রেস্টোরেশন কাজ অচিরেই শুরু করতে পারব বলে আমার বিশ্বাস।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সোনারগাঁও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ। পরে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION