1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বস্তির নগরী: নেই যানজট-হকার - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

স্বস্তির নগরী: নেই যানজট-হকার

  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৬৪৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতে ও ফুটপাত হকারমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এতে নগরীবাসীর মাঝে ফিরেছে স্বস্তি।

মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ সদস্যরা। প্রতিটি এলাকার গলিতে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহন নগরীতে প্রবেশে বাধা দেওয়া হয়। ফুটপাতে হকার বসা ঠেকাতে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়।

পুলিশের এসব উদ্যোগে একেবারে ফাঁকা-যানজটমুক্ত দেখা গেছে নারায়ণগঞ্জ শহর।

প্রতিবছরের মতো গত বছর করোনাকালেও নগরীতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল। এতে নাকাল হয়ে পড়েছিল নগরবাসী। এবার সেকথা মাথায় রেখে রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

ট্রাফিক পরিদর্শক (টিআই) ইমরান জানান, কোনো ব্যাটারিচালিত অটোরিকশা বা নিষিদ্ধ যানবাহন নগরীতে প্রবেশ করবে না। ফুটপাতে যত্রতত্র পার্কিং একেবারেই বন্ধ। সকাল থেকে যানজটমুক্ত পরিবেশে নগরবাসী চলাচল করছে।

নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নগরীতে ৫ এপ্রিল থেকে ৭টি পয়েন্টে যে সমস্ত অবৈধ যানবাহন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করবেন। রমজান মাসে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION