1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশে আশ্রয়ণ প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন ডিসি - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

পলাশে আশ্রয়ণ প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন ডিসি

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৫০৯ জন পঠিত

নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সোমবার সকালে পরিদর্শনকালে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বলেন, সারাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের অসহায়ত্বের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী মুজিববর্ষে তাদের ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের মাধ্যমে সব উপকারভোগীর জন্য নিজস্ব ঠিকানা নিশ্চিত করেছেন। তিনি দায়িত্বশীলতার সঙ্গে নিজ বাসগৃহের রক্ষণাবেক্ষণের পাশাপাশি সমন্বিত বা ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য গৃহমালিকদের প্রতি আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসক আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ২১টি গৃহের নির্মাণকাজ, ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী গুণগত মান নিশ্চিত করে  সম্পন্ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পি এ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গাজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION