1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ হবে উন্নত ও স্বয়ংসম্পূর্ণ দেশ: শিল্পমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বাংলাদেশ হবে উন্নত ও স্বয়ংসম্পূর্ণ দেশ: শিল্পমন্ত্রী

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৭৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ আর পরমুখাপেক্ষী রাষ্ট্র নয়। বিএনপি-জামায়াত জোট সরকারের মতো ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না এখন। খুব শিগগিরই বাংলাদেশ হবে উন্নত ও স্বয়ংসম্পূর্ণ দেশ।

রোববার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা অডিটোরিয়ামে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বেলাবো উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, হাজার চক্রান্ত, উন্নয়নে বাধা ও বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রধানমন্ত্রী এ দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। দেশের ব্যাপক উন্নয়ন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান। জামায়াত-বিএনপি কখনোই উন্নয়ন চায়নি তাই বারবার দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সারোয়ার হোসেন অপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION