1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ হচ্ছে ‘বীর নিবাস’ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ হচ্ছে ‘বীর নিবাস’

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪০৭ জন পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে বীর মুক্তিযোদ্ধা সোলায়মানের বাড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অ্যাডভোকেট ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ আরো অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ‘বীর নিবাস’ প্রকল্পের আওতায় রাণীনগর উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য বরাদ্দ এসেছে। এর মধ্যে সোমবার ৬ জন মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আর বাকি ৬ জনের বাড়ি নির্মাণ কাজের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের এসব বাড়ি নির্মাণ করা হবে। প্রতিটি বাড়ি নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION