1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাইওয়ে পুলিশের হাতে ভুয়া এএসপি আটক - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

হাইওয়ে পুলিশের হাতে ভুয়া এএসপি আটক

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৬৩৪ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দুর্জয়,

গাজীপুর জেলার শ্রীপুরে ভুয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কাউছার (২৮) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে গণ ভবনের একটি পরিচয় পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়।সে ব্রাম্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, কাউছার দুপুর সোয়া ১২ টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেয়। এসময় তার সাথে একজন যুবতী মেয়ে ছিল।

পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসার নির্দেশ দেয় এবং অপ্যায়ন করার কথা বলি।পরে পুলিশ বক্সে এসে দেখি সে আমার চেয়ারে বসে আছে।তার কথাবার্তা ও আচরন সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এসময় তার সাথে থাকা ওই মেয়ে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ব্রাম্মণবাড়ীয়া সদর থানায় সরকারী কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।জিজ্ঞাসাবাদে আটক কাউছার আরো জানায়,সে ওই মেয়ের সাথে সিনিয়র এএসপি পরিচয়ে মুঠোফোনে দুই দিনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।পরে মেয়েকে এএসপি প্রমাণের জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে আসে।সরকারী কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Attachments area

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION