1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এ সরকারের অধীনে শিল্পায়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে: শিল্পমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

এ সরকারের অধীনে শিল্পায়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে: শিল্পমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭১ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কোভিডকালেও যেভাবে কাজ করে যাচ্ছে তা বিশ্বের অনেক দেশও পারেনি। এই সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে কোভিডকালেও শিল্প মালিকরা তাদের প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসংস্থান অব্যাহত রেখেছেন। যার ফলে বেকারত্ব গুছিয়ে মানুষ কর্ম করে তাদের রুটি রোজগার করতে পেরেছে।

মন্ত্রী শুক্রবার সকালে নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, কোভিড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া।

মন্ত্রী বক্তব্য শেষে মেলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

এ সময় নরসিংদী চেম্বারের সকল পরিচালক ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনোহরি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দু শতাধিক স্টল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION