1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মহাকাশে যাত্রা - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মহাকাশে যাত্রা

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫১১ জন পঠিত

 আন্তর্জাতিক ডেস্কঃ ইতিহাস সৃষ্টি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করেছে। এটি তৈরি করতে খরচ হয়েছে এক হাজার কোটি ডলার। ফ্রেঞ্চ গায়ানার কৌরো মহাকাশ বন্দর থেকে আরিয়ান রকেটের মাধ্যমে এটি মহাকাশের দিকে যাত্রা করে।

টেলিস্কোপটির নামকরণ করা হয়েছে চাঁদে অবতরণকারী অ্যাপোলো নভোযানের একজন স্থপতির নামে। এটি হাবল টেলিস্কোপের উত্তরসূরি। টেলিস্কোপটি তৈরিতে কাজ করেছে ইউরোপ, আমেরিকা ও কানাডার মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলীরা। অতীতের যে কোনো টেলিস্কোপের থেকে একশগুণ বেশি শক্তিশালী করতে ৩০ বছর কাজ করেছেন তারা। ধারণা করা হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এটির এক মাস সময় লাগতে পারে।

জানা গেছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন বিলম্বের পর শনিবার (২৫ ডিসেম্বর) বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ টেলিস্কোপটি পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরের কক্ষপথের উদ্দেশ্য যাত্রা করে। মহাবিশ্বে আলো বিকিরণকারী যেকোনো নিকটবর্তী নক্ষত্র ও ছায়াপথের ছবি ধারণ করাই এর প্রধান লক্ষ্য।

টেলিস্কোপটি উৎক্ষেপণ নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন বিজ্ঞানীরা। এনিয়ে উদ্বেগও ছিল। মার্কিন মহাকাশ সংস্থার প্রধান নিল নেলসন বলেন, এটি অসাধারণ একটি মিশন। আমরা যখন বড় স্বপ্ন দেখি তখন কী অর্জন করতে পারি তার একটি উজ্জ্বল উদাহরণ হলো ওয়েব নামের এই টেলিস্কোপটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION