1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভোটের আগের দিন অস্ত্র-ককটেলসহ আটক ৭ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

ভোটের আগের দিন অস্ত্র-ককটেলসহ আটক ৭

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৫ জন পঠিত

কুমিল্লা প্রতিনিধি: রাত পোহালেই রোববার সকাল থেকে শুরু হচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। ভোটের আগের দিন কুমিল্লায় ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ সাত জনকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার কাটাবিল এলাকার উজির মিয়ার ছেলে মো. হৃদয়, দৌলতপুর এলাকার মোজাফফরের ছেলে মো. রিপন, চাঁনপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম, মুরাদপুর এলাকার হাসান মিয়ার ছেলে মো. জুয়েল , ঢুলিপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. রুবেল, কাপ্তান বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে ফজলুর রাব্বি ও বুড়িচং উপজেলার বুডবুড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহমুদ উল্লাহ।

র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার পাচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও ককটেল মজুত করা হয় বলে আমরা জানতে পারি। অভিযান চালিয়ে ২৯টি ককটেল, সাতটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সাত জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সহিংসতা সৃষ্টির এসব মজুত করেছে এবং একত্রিত হয়েছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION