1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬৬০ জন পঠিত

গাইবান্ধা থেকে  ওবাইদুল ইসলাম,

নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল যখন সারা দেশ এমন সময় গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ে বাড়িতে গান শুনতে গিয়ে ৪ বছর বয়সী এই শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে প্রতিবেশি শাওন নামে এক কিশোর। এ ঘটনায় শিশুটির মা থানায় বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্ত শাওনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল দুপুরে উপজেলার ছোট গয়েশপুর গ্রামে একটি বিয়ে বাড়ির আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় সেখানে শিশু-কিশোরদের সাউন্ডবক্সে গান শুনতে দেখে ওই শিশুটি সেখানে যায়। এ সময় প্রতিবেশি শাওন প্রধান শিশুটিকে ফুসলিয়ে তার বাড়ি নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির কান্নাকাটি করলে ধরা পড়ার ভয়ে ঘর থেকে চলে যায় শাওন। এর পরে বাড়িতে এসে শিশুটি অসুস্থতাবোধ করায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরে শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শাওনকে গ্রেফতার করে পুলিশ। শাওন প্রধান জেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে। শাওন প্রধান জেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে।
মামলা গ্রেফতারে বিসয়টি নিশ্চিত করেছেন,সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাসুদ রানা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION