1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ভূমিদস্যু ও মামলাবাজের হয়রানির শিকার থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র প্রবাসীর সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

গোপালগঞ্জে ভূমিদস্যু ও মামলাবাজের হয়রানির শিকার থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র প্রবাসীর সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৬৬ জন পঠিত

স্টাফ রিপোটার, 

গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিদস্যু ও মামলাবাজ নীলকমল বালার হয়রানির শিকার থেকে রেহাই পেতে এবং ক্রয়কৃত জায়গা রক্ষার্থে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জন শ্রীকান্ত বাড়ৈ।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রীকান্ত বাড়ৈ বলেন, মুকসুদপুর উপজেলার বানিয়ারচর মিশন সংলগ্ন ক্রয়কৃত ১৩ শতাংশ জমিতে ১০টি দোকান ঘর নির্মাণ করে আমি ভোগ দখল করে আসছিলাম। কিন্তু একই উপজেলার কলিগ্রামের কালিপদ বালার ছেলে ভূমিদস্যু নীলকমল বালা ওই জায়গা তার নিজের বলে দাবী করে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। উক্ত জায়গা দখল করতে গাছকাটার মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে সে জেলও খাটিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পরে অভিযোগটি মিথ্যা হওয়ায় বিজ্ঞ আদালত ওই মামলাটি খারিজ করে আমাকে বেকসুর খালাস দেন। এরপর থেকে নিলকমল বালা নানাভাবে আমাকে হুমকি-ধমকি দিয়ে চলেছে। আমি আমার জমি রক্ষার্থে ভূমিদস্যু নীলকমল বালা ও তার সহযোগীদের শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION