1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় এক শিক্ষকের লাশ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

কুষ্টিয়ায় এক শিক্ষকের লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৬৫৫ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ার দৌলতপুরে জহুরুল ইসলাম (৪৬) নামে এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার (৯ আগস্ট) বিকেল সাড়ে  ৪টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কলেজ শিক্ষক জহুরুল ইসলাম আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস কলেজের ভূগোল বিভাগের শিক্ষক এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের আলমাতলা গ্রামের মৃত পলান মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের ছোটভাই আহাদ আলী নয়ন বাদি হয়ে দৌলতপুর থানায় অপমৃত্য মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজ শিক্ষক জহুরুল ইসলামের সাথে তার স্ত্রী ছাবিনা ইয়াসমিন ওরফে তাপুর পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে আজ দুপুরে সে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন জানতে পেরে প্রতিবেশীদের খবর দেয়। পরে প্রতিবেশীরা জহুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়।
তবে নিহতের ভাই ও মামলার বাদি আহাদ আলী নয়নসহ পরিবারের দাবি জহুরুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে, লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
কলেজ শিক্ষকের লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলেজ শিক্ষক জহুরুল ইসলাম আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION