1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

কুষ্টিয়ায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৭১৫ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মুন্না (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার  (৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজার সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
নিহত মুন্না দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের  ভুরকাপাড়া গ্রামের প্রবাসী সাহাজুল সর্দারের ছেলে। সে ভুরকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মুন্না জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজারে শহিদুল ইসলামের মিলে ধান ভাঙতে যায়। এসময় মিলের পেছনের দরজা খুলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পরিবারে হস্তান্তর করে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, খালের পানিতে পড়ে স্কুলছাত্র মুন্নার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION