1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে টুঙ্গিপাড়ায় খাদ্যসামগ্রী ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে টুঙ্গিপাড়ায় খাদ্যসামগ্রী ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৮২ জন পঠিত
স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান, 
জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২হাজার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং ১হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 
রোববার দুপুরে টুঙ্গিপাড়া হেলিপ্যাড চত্বরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিকট এসব উপকরণ হস্তান্তর করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে জোহর নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। 
স্বাস্থ্যবিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, বর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন জমাদার প্রমুখ।
পরে বিকাল ৩টায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নান্দনিক স্কুলব্যাগ সহ শিক্ষা সহায়ক উপকরণ। এ সময় প্রতিষ্ঠানের সহকারি পরিচালক মানব রঞ্জন বাছাড় সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে টুঙ্গিপাড়া পৌরসভার নতুন বাসস্ট্যান্ডে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং শেখ রাসেল শিশুনিকেতনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION