1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ইউপি চেয়ারম্যানের খাদ্যসামগ্রী প্রদান - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

কাশিয়ানীতে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ইউপি চেয়ারম্যানের খাদ্যসামগ্রী প্রদান

  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৫২ জন পঠিত

স্টাফ রিপোটার সাইফুর রহমান, 

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় অনেকটা নিরুপায় হয়েই গত ১ লা জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জনবান্ধব এ সরকার তা বর্তমানে চলমান রয়েছে। গোপালগঞ্জে লকডাউন কার্যকরে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আর এতে সাময়িক অসুবিধায় পড়েছে দিন মজুর সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সরকার লকডাউনে সাময়িক সমস্যায় থাকা জনসাধারণের কথা চিন্তা করে দেশের সমগ্র ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান সহ নানা সুবিধা প্রদান করে চলেছে। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যাতে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হতে পারে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মোঃ মশিউর রহমান খান সেই এক লক্ষ টাকার সাথে ব্যক্তিগত নিজস্ব তহবিলের আরো কিছু অর্থ যোগ করে কাশিয়ানী সদর ইউনিয়নের দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী,
বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠী, মোটর শ্রমিক, ঝালমুড়ি বিক্রেতা সহ ঋষি – মুচি সম্প্রদায়ের মোট ১৪০টি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে খাদ্যসামগ্রী গুলো পেয়ে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশ উপকৃত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, করোনা (কোভিড -১৯) পরিস্থিতি বিবেচনায় শুরু থেকেই নিরলস ভাবে কাজ করে যাওয়া মানবিক ও সামাজিক এই জনপ্রতিনিধিকে এশিয়ান টিভির জরিপে গোপালগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। যা গোপালগঞ্জের জন্য সত্যিই গৌরবের বিষয় বটে।
এ বিষয়ে কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান  মোঃ মশিউর রহমান খান জানান, কাশিয়ানী ও মুকসুদপুরের উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল অব. মুহাম্মদ ফারুক খান এমপি মহোদয় ও তাঁর সুযোগ্য কন্যা কানতারা কে খান এবং গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক শাহিদা সুলতানা স্যারের দিকনির্দেশনায় জনপ্রতিনিধি হিসেবে জনগণের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও বিপদে-আপদে জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ পাক আমাদের সকলকে করোনা মহামারী থেকে মুক্তি দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION