1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

গৌরনদীতে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৫৪৬ জন পঠিত

আগৈলঝাড়া(বরিশাল)থেকে॥এসএম ওমর আলী সানি,
বরিশালের গৌরনদী পৌর সদরের একটি বেসরকারি ময়ূরী ক্লিনিকে পেটে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। তবে তাদের হাত, পা মুখ মাথা আলাদা ও স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদীর ময়ূরী ক্লিনিকের চিকিৎসক ডাক্তার তানজিদ রহমান জানান, বুধবার দুপুরে সফল অস্ত্রোপাচারের মাধ্যমে তিনি জোড়া লাগানো জমজ শিশু ভূমিষ্ঠ করান। তবে গৌরনদীতে শিশু দু’জনের সঠিক চিকিৎসা না পাওয়ার শঙ্কায় সন্ধ্যায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে জন্মের পর থেকে এ রির্পোট লেখা পর্যন্ত (রাত সাড়ে এগারোটা) নবজাতক দু’শিশুই সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন তাদের পিতা আবু জাফর। নবজাতকের পিতা আবু জাফর জানান, শিশুদ্বয়ের সাথে সাথে সিজারিয়ানের পর আমার স্ত্রী হালিমা বেগমও সুস্থ্য রয়েছেন। তবে গৌরনদীতে জোড়া লাগানো জমজ শিশু দু’জনের সঠিক চিকিৎসা হবেনা বলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু দু’শিশুর এখনও কোন নাম রাখা হয়নি।
শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক সৌরভ জানান, ভর্তি হওয়া নবজাতক দু’জন এখন পর্যন্ত সুস্থ্য রয়েছে। অস্ত্রোপাচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু দেশে আলাদা করা হয়। তবে বরিশালে এ ধরণের অপারেশন হয় না, এজন্য শিশু দু’টিকে ঢাকায় নিতে হবে।
শেবাচিমে বিগত তিন বছরের মধ্যে এমন নবজাতক এই প্রথম ভর্তি করার দাবি করে ডাক্তার সৌরভ বলেন, শীঘ্রই শিশুদ্বয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
নবজাতকের পিতা আবু জাফর জানান, তাদের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে। তার সংসারে আরও দুটি কন্যা সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য তিনি পুরান ঢাকায় মুদি দোকান চালাতেন। কিন্তু করোনার কারণে ক্রেতা কমে যাওয়া এবং ক্রেতারা পাওনা টাকা পরিশোধ না করায় তার মুদি দোকান বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় ভ্যানগাড়ি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করছেন। আবু জাফর আরও বলেন, ভূমিষ্ঠ হওয়ার আমার সন্তান দুটি বাঁচাতে হলে অপারেশন করাতে হবে। এই অপারেশন ব্যয়বহুল বলে শুনেছি। আমার একার পক্ষে তা সম্ভব নয়। #

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION