1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অশান্ত হয়ে ওঠা গৌরনদীর বেদেপল্লীর ১৬ জন গ্রেপ্তার - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

অশান্ত হয়ে ওঠা গৌরনদীর বেদেপল্লীর ১৬ জন গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৫১৬ জন পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি  বিশ্বজিত সরকার বিপ্লব

বরিশালের গৌরনদী উপজেলার টরকীরচর এলাকার বেদে পল্লীতে দুই দফায় অভিযান চালিয়ে বসতবাড়ি ভাঙচুর, হামলা ও জখমের ঘটনায় দায়ের করা মামলায় ১৬জন কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ডালিম সরদার, বোরহান সরদার, জজ সরদার, কামরুল হাওলাদার, রুহুল আমীন ঘরামী, মন্টু সরদার, হেজবুল সরদার, পান্না মিয়া সরদার, অলি সরদার, বাগু সরদার, মামুন, ঠান্নু ঘরামী, জিয়া সরদার, ছাবেদ সরদার, টপি সরদার ও দুখু সরদার। গ্রেফতারকৃতরা সকলেই বেদে পল্লীর বাসিন্দা।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গত ৩০ এপ্রিল টরকীর চর বেদে পল্লীতে দুইগ্রুপের সংঘর্ষ চলাকালীণ সময়ে বেদে পল্লীর বসতঘর ভাঙচুর ও হামলা চালিয়ে জখমের ঘটনা ঘটে। এঘটনায় পল্লীর ঝন্টু নামের এক বাসিন্দা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
রোববার দুপুরে প্রথম দফায় অভিযান চালিয়ে মামলার তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মামলার ১৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন। উল্লেখ গত কয়েক বছর যাবত টরকীর চর এলাকার বেদে পল্লীর আধিপত্য নিয়ে পল্লীর নাসির সরদার ও স্বপন সরদার গ্রুপের মধ্যে দ্বন্দ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল বেদে পল্লীতে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন আরো জানান, বেদে পল্লীর একটি অংশ কালকিনি এবং অপর একটি অংশ গৌরনদীর মধ্যে রয়েছে। সেখানে সংঘর্ষের কোন ঘটনা ঘটলে গৌরনদী থানা নিকটে হওয়ায় গৌরনদী থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আসছে। পরবর্তীতে এধরনের সংঘর্ষ রোধে কালকিনি থানা পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION