1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আঃ রব এর ইন্তেকাল - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আঃ রব এর ইন্তেকাল

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৯৫ জন পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বিশ্বজিত সরকার বিপ্লব

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও উজিরপুরের ধামুড়া মাহমুদিয়া দাখিল ও নুরানী হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আঃ রব খোন্দকার (৯০) রব স্যার আর নেই। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —–রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার বাদ আছর মরহুমের উজিরপুরের ধামুড়া গ্রামের নিজ বাড়ীর সম্মুখে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় । তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৩৫ বছরের শিক্ষকতা জীবনের সুদীর্ঘ ৩০ বছর যাবত ঐতিহ্যবাহী পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। একজন সৎ, ধর্মভিরু ও আদর্শবান শিক্ষক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন এই প্রবীণ শিক্ষাবিদ। অবসর গ্রহনের পর ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য নিজ বাড়ীর সম্মুখে ধামুড়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসা, নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের জন্য তিনিসহ তার পরিবারের সদস্যরা জমিদান করেন। ২০১৬ সালে তিনি তার ২পুত্র ও জামাতাসহ পবিত্র হজ্ববৃত পালন করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল- ১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (মন্ত্রী), বরিশাল – ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা এ্যাড.বলরাম পোদ্দার, গৌরনদীর পৌর মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব,সাধারন সম্পাদক এম.আলম প্রমূখ ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION