1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু'র রুহের মাগফেরাত কামনায় আ.লীগ নেতা বাবুল শেখের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র রুহের মাগফেরাত কামনায় আ.লীগ নেতা বাবুল শেখের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৩৮ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ  
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পাটগাতী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাবুল শেখ মার্কেট প্রাঙ্গনে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শুকুর শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাটগাতী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বশার গাজী, পাটগাতী ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা সহ টুঙ্গিপাড়া উপজেলা, পৌর সভার ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ইফতারের পূর্বে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রয়াত আ. লীগ নেতৃবৃন্দ ও বাবুল শেখের মা-বাবা-আত্মীয়-স্বজনের নাজাত কামনা সহ দ্রুত করোনা মুক্ত দেশ চেয়ে দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION