1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী জেলার মহিপুর থানা ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভায়রার বাসা থেকে  ৯ বস্তা (৪৫০ কেজি) সরকারি ত্রাণের চাল জব্দ করেছে মহিপুর থানা পুলিশ। - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

পটুয়াখালী জেলার মহিপুর থানা ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভায়রার বাসা থেকে  ৯ বস্তা (৪৫০ কেজি) সরকারি ত্রাণের চাল জব্দ করেছে মহিপুর থানা পুলিশ।

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫৮২ জন পঠিত
মহিপুর প্রতিনিধি :
গত ২৮/০৪/২০২১ ইং বুধবার বিকাল ৩ টায় মৎস্য বন্দর আলীপুরের ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানাযায় , ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার ভায়রা ইদ্রিস হাওলাদার (মেকার) এর বাসায় অভিযান চালিয়ে ৪৫০ কেজি ত্রানের চাল উদ্ধার করতে সক্ষম হয় মহিপুর থানা পুলিশ।
চেয়ারম্যানের ভায়রা ঘরমালিক  ইদ্রিস হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মহিপুর থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান,লতাচাপলী ইউপি চেয়ারম্যানের ভায়রা ইদ্রিস হাওলাদারের বাসায় ত্রাণের চাল রয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ বস্তা চালসহ তিনটি ড্রামে ভরা দেড় ’শ কেজি চাল উদ্ধার করেছে।
 এ প্রসংঙ্গে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, প্রতি জনের ১২০ কেজি করে তিন নামের ভিজিডির চালসহ ১জন জেলে কার্ডের চাল ছাড়িয়ে ইদ্রিস হাওলাদার বাসায় রেখেছে।
কে বা কারা রেখেছে এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ইদ্রিস হাওলাদারের আত্মীয়দের নামের তালিকার চাল।
তবে ইদ্রিস হাওলাদারের জানিয়েছেন, তার তিন আত্মীয় যথাক্রমে মোসা. ছালমা বেগম, মোসা. সাথী বেগম ও মোসা. কুলসুম বেগমের চাল রয়েছে তার বাসায়।
ইউনিয়ন পরিষদের তালিকায় কুলসুম বেগমের নাম পাওয়া যায়নি। তবে ৩ জনের নামে ৩৬০ কেজি চাল বরাদ্দ থাকলেও ইদ্রিস হাওলাদারের বাসা থেকে ৪৫০ কেজি চাল জব্দ
করেছে পুলিশ।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহীদুল হক এবং লতাচপলী ইউনিয়ন পরিষদের তদারকি কর্মকর্তা কলাপাড়া উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার
ইলিয়াস খান রানা বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদারকি কর্মকর্তা ইলিয়াস খান রানা  বলেন, ইউনিয়ন পরিষদের স্টক রেজিষ্ট্রারের সাথে চাল বিতরণের মিল রয়েছে।
বাস্তবে কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে প্রশাসন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার
ইউনিয়ন পরিষদে পরিদর্শনকালে বলেন, পুলিশ ত্রাণের কিছু চাল একজনের বাসা থেকে জব্দ করেছে শুনে খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান  বলেন, ৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত ইদ্রিস হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য মহিপুর থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION