1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় ঈদের তৃতীয় দিনেও পর্যটকদের ঢল - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

কুয়াকাটায় ঈদের তৃতীয় দিনেও পর্যটকদের ঢল

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৭০৭ জন পঠিত

মোঃ জাহিদ, কুয়াকাটা: পর্যটকদের দর্শনীয় স্থান সমুহের মধ্যে সাগর কন্যা কুয়াকাটা অন্যতম জনপ্রিয় স্থান।ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটক সাগরকন্যা কুয়াকাটায় ঘুরতে এসে আনন্দে মেতেছে নানা বয়সের মানুষ ও বিদেশি পর্যটক ।

ঈদের দিন সকাল থেকে ঈদের তৃতীয় দিনে ব্যাপক মানুষের সমাগম দেখা যায়। সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে সাতার কাটাসহ প্রিয়জনের সাথে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন।

ঘুরতে আসা পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটি কাটাতে আসছেন। তার সাথে বিদেশি পর্যটক আনন্দে আত্মহারা।
সৈকতের বেঞ্চে বসেই সমুদ্র ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন অসংখ্য পর্যটক । অনেকেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছেন।
কুয়াকাটার কুয়া, সৈকতের লেম্বুরবন, নদীর মোহনা, গঙ্গামতির লেক, লাল কাঁকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্পটগুলোতে ঘুরছেন পর্যটকরা। আবার কেউ কেউ মোটরসাইকেল নিয়ে সৈকতের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।
ঈদের দিন কুয়াকাটার আবাসিক হোটেল ও রিসোর্টগুলোর ৮০ ভাগ কক্ষই বুকিং ছিল। ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৫-৬ দিন কোনো কক্ষ খালি নেই বলে জানিয়েছে হোটেল-মোটেল কর্তৃপক্ষ।
রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেট, মিশ্রিপাড়া তাতঁপল্লী সবখানেই কেনাকাটায় পর্যটকদের ভিড় দেখা গেছে। আবার অনেকেই সৈকতে ভাজা মাছের দোকানগুলোতে কাঁকড়া, চিংড়িসহ নানা ধরনের সামুদ্রিক মাছের ফ্রাই ও বার-বি-কিউ উপভোগ করছে।
পিরোজপুর থেকে আসা আমান উল্লাহ বলেন, লম্বা ছুটি পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে।
আবাসিক হোটেল সৈকতের মালিক মো. জিয়াউর রহমান জানান, ঈদের দিন তার হোটেলের ৮০ ভাগ রুম বুকিং ছিল। তবে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন স্থানীয় পর্যটকদের ভিড় বেশি থাকবে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ জানান, এবারের ঈদের ছুটিতে কুয়াকাটায় অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। ইতোমধ্যে প্রথম শ্রেণির হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৭০ ভাগ রুম আগাম বুকিং হয়ে গেছে।
কুয়াকাটা পর্যটন পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, পর্যটকদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও নজরদারি করা হচ্ছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, কুয়াকাটা পপর্যটকদের সেবার মান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION