1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পর্যটক বরণে প্রস্তুত ‘সাগরকন্যা’ কুয়াকাটা - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

পর্যটক বরণে প্রস্তুত ‘সাগরকন্যা’ কুয়াকাটা

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৭৬৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ভৌগোলিক পরিভাষা আদর করে কুয়াকাটাকে ডাকে ‘সাগরকন্যা’ বলে। এই সমুদ্র সৈকতের প্রধান বৈশিষ্ট্য, একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সৈকতে প্রতিনিয়ত লাল কাঁকড়ার দেখা মেলে। এছাড়াও চর বিজয়, গঙ্গামতির, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও ঝাউবাগানসহ বেশকয়েকটি পর্যটন স্পট রয়েছে কুয়াকাটার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে। যা দেশি বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

প্রাকৃতিক এমন সৌন্দর্য উপভোগ করতে বছরের নানা সময়ে কুয়াকাটায় ছুটে আসে হাজারো পর্যটক। তবে এবারের ঈদুল ফিতর ও লম্বা সরকারি ছুটি সামনে রেখে কুয়াকাটায় ভিড় আরও বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম হোটেল বুকিং। সবমিলিয়ে ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

রমজান মাসজুড়ে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা অনেকটাই কম ছিল। তবে আগামী ১লা মে থেকে টানা ছুটিতে বড় সংখ্যক পর্যটকের আগমন ঘটবে এমনটাই আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। তাই হোটেল-মোটেলগুলো ধুয়ে-মুছে পরিপাটি করে তারা পর্যটক বরণের প্রস্তুতি নিচ্ছেন।

ইতোমধ্যে প্রথম শ্রেণির হোটেলগুলোর ৪০ শতাংশ এবং দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর ৩০ শতাংশ রুম অগ্রীম বুকিং হয়ে গেছে এমনটা দাবি করেছেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি কে এম জহিরুল ইসলাম।

কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক কেএম বাচ্চু বলেন, ‘পর্যটকদের আগাম সম্ভাবনাকে ঘিরে আমরাও প্রস্তুতি নিয়েছি। পায়রা সেতুসহ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় খুব সহজেই এসব পর্যটকরা কুয়াকাটায় আসছেনে।’

শিকদার রিসোর্ট এন্ড ভিলাস’-এর সহকারি জেনারেল ম্যানেজার মো.আল আমিন খান উজ্জ্বল বলেন, ‘ইতোমেধ্যে তাদের ৪০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এখনও অনলাইলে বুকিং চলছে।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মো.হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION