পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১২০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস ১,০০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দুপ্তারা মেসার্স ঐশি ডাইং কোম্পানি কে ১,০০,০০০ টাকা জরিমানা করেন। কালিবাড়ি মেসার্স ফারজানা ডাইং প্রিন্টিংয়ে পরিদর্শনকালে অবৈধ গ্যাস সংযোগ আলামত পরিলক্ষিত হয়নি। কাঠালিয়া পাড়া, তিনগাও এলাকায় ১২০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী শাহিন সহ বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তারা।
প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা, আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply