কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একেএম আলী মহসীন।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
জেলা আমীর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর ছিলেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তিনি গত ২০ জানুয়ারী কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এরপর থেকে কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব আব্দুল গফুর।
দলীয় সূত্রে জানা যায়-আব্দুল গফুর সংসদ সদস্য হওয়ায় তার ব্যস্ততা বেড়ে যাওয়ায় সাংগঠনিক কার্যক্রমে সময় দিতে পারছেন না। দলকে সুসংগঠিত করতে দলীয় সিদ্ধান্তে এ কে এম আলী মহসীনকে জেলা আমীর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
Leave a Reply