1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনায় অর্থাভাবে পটুয়াখালীর ডেইরী ব্যবসায় পথে বসার উপক্রম - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

করোনায় অর্থাভাবে পটুয়াখালীর ডেইরী ব্যবসায় পথে বসার উপক্রম

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬৭৮ জন পঠিত

নুরুজ্জামান, পটুয়াখালী: করোনায় অর্থাভাবে পটুয়াখালির ডেইরী ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। প্রায় ২ বছর আগে পটুয়া খালি উপজেলার মরিচবুনিয়া গ্রামের মো: নুরুজ্জামানের স্ত্রী ইতি বেগম যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে একটি ডেইরি খামার করেন। খামারটি তার পরিবারের সদস্যরা মিলে দেখাশোনা করছেন।

খামারে ফ্রিজিয়াম জাতের ১৪টি গরু লালন পালন করা হচ্ছে। এদের মধ্যে ৪টি গরুতে ১৪ কেজির মত দুধ দেয়। কিন্তু প্রতিটি গরুর পিছনে মাসিক খরচ হয় ৭/৮ শত টাকা। সে হিসেবে ১৪টি গরুর মাসিক খরচ পড়ে ১৫/১৬ হাজার টাকা। কিন্তু খামার থেকে মাসিক আয় হচ্ছে ১০/১২ হাজার টাকা। ডেইরী মালিককে মাসিক লোকসান গুনতে হচ্ছে প্রায় ৫ হাজার টাকা। ফলে লোকসানের মুখে পড়েছে খামার ব্যবসায়ী ইতি বেগম। হতাশায় ভুগছে ইতি বেগমের পরিবার। ঠিকমত খাবার দিতেও পারছে না ডেইরি ফার্মের গরুগুলোকে।

এ বিষয়ে ইতি বেগম জানান, আমি অনেক কষ্ট করে আত্মীয় স্বজনের নিকট থেকে ধারদেনা করে লাভের আশায় অতি কষ্টে ডেইরি ফার্ম গড়ে তুলেছিলাম। কিন্তু করোনার কারণে দুধের দাম কমে গেছে অপরদিকে গরুর খাদ্যের দাম বেড়ে গেছে। করোনার প্রভাবে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছি। ডেইরী ফার্মের জন্য সরকারী বেসরকারী কোন অনুদান, প্রনোদনা বা ব্যাংক লোন পাচ্ছি না।

পটুয়াখালি কর্মসংস্থান ব্যাংক, কৃষি ব্যাংক ও রুপালী ব্যাংকে লোনের জন্য দীর্ঘদিন ধর্না ধরেও কোন সহায়তা পাই নাই। ব্যাংকগুলো আমাদের লোন দিতে চাচ্ছে না। তারা বিভিন্ন অজুহাতে আমাদের ঘুরিয়ে হয়রানি করছে। ডেইরীফার্মে লাভের আশায় লোকসান গুনছি। আমাদের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এ অবস্থায় সরকারী সহায়তা ছাড়া আমাদের বেঁচে থাকার কোন উপায় নাই।

এ বিষয়ে কর্মসংস্থান ব্যাংকের পটুয়াখালী শাখার ব্যবস্থাপক জানান, জমির মৌজার দামের অর্ধেক পরিমাণ লোন পাবেন তবে জমি ব্যাংকের নামে মর্গজ দিতে হবে।

রুপালী ব্যাংকের পটুয়াখালী শাখা ব্যবস্থাপক জানান, জমির মৌজার দামের অর্ধেক পরিমাণ লোন পাবেন তবে জমি ব্যাংকের নামে মর্গজ দিতে হবে। কিন্তু খামাড়ীর জমি না থাকলে কি সে ব্যাংক থেকে কোন সহযোগীতা পাবেনা সরকারের কাছে জানতে চায় খামাড়ীর ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION