1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ জন পঠিত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়া-৩(সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস্য (এম‌পি) প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকা‌রের এক‌টি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শ‌নিবার ( ৩১ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টা‌কিমারায় অব‌স্থিত ১ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক‌্যা‌ম্পে এই ঘটনা‌ ঘ‌টে।
দুর্বৃত্ত‌দের দেওয়া আগুনে ক‌্যা‌ম্পের চেয়ার‌-টে‌বিল,প‌্যা‌ন্ডেল পু‌ড়ে গে‌ছে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন ব‌্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে‌ছে পু‌লিশ।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
রবিবার (১ ফেব্রুয়ারী ) বেলা ১১টার দি‌কে ১নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি চাঁদ মোল্লা ব‌লেন,রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশেপা‌শে আরও লোকজন ছিল। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে তাড়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ত‌বেমুখ বাঁধা থাকায় কাউকে‌ চিন‌তে পা‌রি‌নি। আগু‌নে ক‌্যাম্পের সব পু‌ড়ে গে‌ছে।
বট‌তৈল ইউনিয়ন বিএনপি’র সভাপ‌তি শাজাহান আলী হান্নান ব‌লেন, বিএনপি’র রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পু‌লিশ ঘটনার তদন্ত কর‌ছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানা‌চ্ছি।
কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, দুস্কৃ‌তিকারীরা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়‌নি। ও‌সি ব‌লেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপা‌শের সিসিটিভি ফুটেজ সংগ্রহের‌ চেষ্টা চল‌ছে। ঘটনাস্থল থে‌কে এক‌টি রে‌জি‌ষ্ট্রেশন বিহীন মটরসাইকেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION