1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে জোরজবরদস্তি জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ডিসি এসপিদের সহযোগিতায় তারা নির্বাচিত হয়েছে। ফ্যাসিবাদ চক্র জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করেনি। একদিকে ভোট লুটেছে, অন্যদিকে মানুষের অর্থ সম্পদ লুট করেছে। এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দিবে। আমরা প্রশাসনকে সহায়তা করব।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, পুরোনো কায়দায় ভোটারদের কেউ কেউ হুমকি ভয় ভীতি দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

তিনি বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে কোনো লজ্জা নেই। আমরা আসছি ভোট ভিক্ষা চাইতে। চাঁদাবাজি করার চাইতে ভোট ভিক্ষা চাওয়া সম্মানের। যারা এই রাষ্ট্রের বৈধতা দেয়, ট্যাক্স দিয়ে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের কাছে মাথা নত করে ভোট ভিক্ষা চাইলে সম্মান বাড়ে। অথচ যুগের পর যুগ এই জনগণকে রাষ্ট্র এবং সরকার, বিভিন্নভাবে অবমূল্যায়ন করেছে। ফ্যাসিবাদ আমলে জনগণের কোনো মূল্যায়ন ছিল না। তারা জনগণের ভোটে নয়, টাকার শক্তিতে নির্বাচিত হতো। প্রশাসনের সহযোগিতায় নির্বাচিত হতো। ডিসি এসপির সহযোগিতা নির্বাচিত হতো।

হাসনাত বলেন, সময় এসেছে আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করার। আপনারা নিজে ভোট প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করুন। টাকার বিনিময়ে কারো কাছে ভোট বিক্রি করবেন না। তাহলে দেখবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে। পাশাপাশি রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরাও আপনাদের সেবায় যথাযথ দায়িত্ব পালন করবে। আমরা সামাজিক নিরাপত্তা এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

এ সময় জামায়াত এবং এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন তিনি উপজেলার এলাহাবাদ পৌর এলাকার ছোট আলমপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগ এবং উঠান বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION