1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ১১ দলীয় ইসলামী ঐক্যজোটের প্রার্থী রিক্সা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কি বলেছেন, আপনারা যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের খাদেম হিসেবে আমাকে জাতীয় সংসদে পাঠান,আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কোন মামলা বাণিজ্য, চাঁদাবাজী ও টেন্ডার বাণিজ্য করবো না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি ওয়াদা করে বলেন, যদি রিক্সা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান তাহলে ওয়াদা করছি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার যেই সমন্ত নিরীহ মানুষদের হয়রানী করা হচ্ছে,মামলা বাণিজ্য করা হচ্ছে সেটাকে ব্যারিকেড দিয়ে দিবো।জিরো টলারেন্স করে দিবো।

আরো ওয়াদা করে বলেন, যিনি আমাকে শত্রু মনে করেন, যিনি আমাকে প্রতিপক্ষ মনে করেন আমি তাদের প্রতি ইনসাফ করবো। যে ব্যক্তি আমার ধর্ম পালন করে না, সনাতন ধর্মসহ অন্য ধর্মের রয়েছেন, আমি তাকে আশ্বস্থ করতে চাই আপনি আপনার ঘরে বসে নির্ধিদ্ধায় নিরাপত্তার সাথে আপনার ধর্ম পালন করবেন। এমন বাংলাদেশ আমরা উপহার দিবো।

রিক্সা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, একটি ন্যায়ের রাষ্ট্র, একটি মানবতার রাষ্ট্র,একটি ইসলামের রাষ্ট্র গঠনে রিক্সা মার্কায় ভোট চাই। আমাদের দলে কোন মাদক সম্রাট নাই।কোন ঋণ খেলাফি নাই। কোন অপরাধী নাই। আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো।এর আগে তিনি গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এম এম রেজাউল করিমকে সাথে নিয়ে উপজেলার হরিণাহাটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এছাড়াও রাতে উপজেলার বুজুর্গকোনা বাজারে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।এসময় ১১ দলীয় ইসলামী জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION