শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, দেশীয় শুটারগান, গুলিসহ উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম আজিজুল ইসলাম (৩০)।
সে দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৩০) বলে জানা যায়।
রবিবার (১ ফেব্রুয়ারী ) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন বাগোয়ান বেস ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সন্দেহভাজন হিসেবে আজিজুল ইসলামকে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি এবং একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।আটক ব্যক্তিকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে তিন প্লাটুন বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারী মাসে দৌলতপুরের বিভিন্ন এলাকায় বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মোট ৭টি আগ্নেয়াস্ত্র, ১৪টি গুলি, ১০টি ম্যাগাজিন ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এর মধ্যে বিজিবি চারটি বিদেশি পিস্তল, আটটি গুলি এবং আটটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
Leave a Reply