1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের চাল বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গোপালগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের চাল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮০ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়াতে পৌরসভার উদ্যোগ ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণর কর্মসূচি অরম্ভ করা হয়েছে। সম্পূর্ন স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত দরিদ্রদের তালিকা অনুযায়ী এই চাল বিতরণ করা হচ্ছে এবং ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকালে পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্‌বোধন করা হয়।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ, সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আসন্ন ঈদ উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে তালিকাভুক্ত দরিদ্র, দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী ও অসচ্ছল পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উপকারভোগীদের হাতে এই চাল পৌঁছে দেওয়া হবে।

বিতরণ কার্যক্রমে পৌর প্রশাসক সহ সংস্লিস্টরা উপস্থিত ছিলেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, পৌর কতৃপক্ষ।

উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অনেকটা স্বস্তি অনুভব করছেন। অনেকেই বলেন, এই চাল তাদের পরিবারের ঈদের খাবারের জোগান দিতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION