1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে রামদা ও অত্যাধুনিক চাইনিজ কুড়াল সহ তিনজন গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

গৌরনদীতে রামদা ও অত্যাধুনিক চাইনিজ কুড়াল সহ তিনজন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৫৯ জন পঠিত

গৌরনদী বরিশালবিশ্বজিত সরকার বিপ্লব

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ৯টা সময় রাম দা ও অত্যাধুনিক চাইনিজ কুড়ালসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার চৌকস ওসি আফজাল হোসেন জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে,তারা কি উদ্দেশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে তার তদন্ত হচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বেপোরোয়া গতির একটি মাটরসাইকেলের গতিরোধ করেন। এসময় পুলিশ দেখে মোটরসাইকেলে থাকা তিন যুবক দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে তিনজনকেই আটক করে। তাদের কাছ থেকে একটি রাম দা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল বেপারী, তুহিন হাওলাদার ও নন্দনপট্টি গ্রামের টিটু সরদার। এ ঘটনায় থানার এসআই মোঃ আব্দুল হক বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION