1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোহালায় নৌকা প্রতীক চান আওয়ামীলীগ নেতা শেখ ইকবাল - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

গোহালায় নৌকা প্রতীক চান আওয়ামীলীগ নেতা শেখ ইকবাল

  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৩২৮ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, এম আরমান খান জয়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগ গোহালা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, শেখ ইকবাল কে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় গোহালা ইউনিয়ন বাসী। তরুণ থেকে বৃদ্ধ, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ শেখ ইকবাল কে সমর্থন জানিয়ে দাবি তুলছেন এবার নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শেখ ইকবাল কে দেখতে চাই।

এ সময় তারা দাবী জানায়, তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য তারা শেখ ইকবাল কে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চায় । তাদের দাবী ইকবাল বর্তমানে নৌকার যোগ্য নেতা। তারা বলেন, শেখ ইকবাল আদর্শবান সৎ, পরিশ্রমী, ত্যাগী ও উদার মানসিকতার ব্যক্তি । এমন বেক্তিকে যদি তারা জনপ্রতিনিধি হিসেবে পাশে পায় তাহলে এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে।

এ ব্যাপারে শেখ ইকবালের সাথে কথা হলে তিনি জানান, গোহালা ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নৌকা প্রত্যাশী। আমি গোহালা ইউনিয়ন বাসীর যোগ্য জনপ্রতিনিধি, সমাজ সেবক, গরীব দুঃখী মানুষের বন্ধু হিসেবে সার্বক্ষণিক পাশে থেকে তাদের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ইউনিয়নের মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন করার পাশাপাশি ইউনিয়ন থেকে সন্ত্রাস ও মাদককে চিরতরে নির্মূল করে ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।

তিনি বলেন , আমি ২০০৮ সালে ঢাকায় পল্লবী থানার ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারন সম্পদক ছিলাম, গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমানে সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছি । শুধু তাই নয় আমার বড় ভাই মোহাম্মদ সেলিম শেখ মেরিল্যান্ড সিটি আমেরিকা শাখার ১৫ বছর যাবৎ সভাপতির দায়ীত্ব পালন করছেন। ছোট ভাই শেখ মাহাবুব ঢাকা বাংলা কলেজ ছাত্রলীগের সদস্য । আমি সহ আমার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমরা দলের সুনামের স্বার্থে সবসময় কাজ করছি । ভবিষ্যতে ও করো যাবো। দল যদি আমাকে যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে নৌকা প্রতীক উপহার দেয় আমি তার সঠিক মূল্যায়ন করবো। এজন্য ইউনিয়ন বাসীর নিকট দোয়া ও সবাইকে পাশে থাকার আহবানও জানিয়েছেন আওয়ামীলীগের এ নেতা।

ইতিমধ্যে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণার মাধ্যমে গোহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামের চা-দোকান গুলোতে জনসাধারণের মুখে আলোচনার শীর্ষে উঠে এসেছেন শেখ ইকবালের নাম ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION