1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওরাকান্দির ঠাকুর বাড়িতে স্বাগত জানাবেন শেখ সেলিম এমপি - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওরাকান্দির ঠাকুর বাড়িতে স্বাগত জানাবেন শেখ সেলিম এমপি

  • Update Time : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫২৫ জন পঠিত

স্টাফ রিপোটার,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশে আগমণ করবেন এবং শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে। এদিকে ওড়াকান্দির ঠাকুর বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তর।

শনিবার গোপালগঞ্জে শ্রী শ্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি। গত ২৩ মার্চ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয়ের ব্যক্তিগত সহকারী হাজী মির্জা মাহমুদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির পরিদর্শন করবেন, সেখানে পূজা পাঠ করে তিনি ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন এবং এরপর মতুয়া সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION