1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নতুন ঘরের চাবি পেলেন ৫০টি গৃহহীন পরিবার - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

গোপালগঞ্জে নতুন ঘরের চাবি পেলেন ৫০টি গৃহহীন পরিবার

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৭৭ জন পঠিত

স্টাফ রিপোটার,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দেশব্যাপী গৃহহীনদের মাঝে জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তরের ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নে সদ্য নির্মিত ৫০টি সেমিপাকা ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকালে উৎসবমুখর পরিবেশে স্বচ্ছতা নিরূপণে সকল সুবিধাভোগীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৫০টি পরিবারের মাঝে স্বপ্নের এ ঘর হস্তান্তর করা হয়েছে। পরে প্রত্যেক সুবিধাভোগী পরিবার লটারির মাধ্যমে প্রাপ্ত ঘরের ক্রমিক নম্বর অনুসারে নিজ নিজ ঘরে প্রবেশ করেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ০৭ নং উরফি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন গাজীর সভাপতিত্বে সুবিধাভোগীদের মাঝে ঘর বিতরণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী উজ্জ্বল মন্ডল, ডুমদিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মানিক খান, ইউপি সদস্য বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্য বৃন্দ। এ বিষয়ে গণমাধ্যমকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন।

তিনি তাঁর দূরদর্শীতায় বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। এছাড়াও সহায়-সম্বলহীন প্রতিটি পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর উপহার দিয়ে লাখপতি করে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ঘর প্রাপ্ত সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া যেসব ঘর আপনারা আজ পেয়েছেন সেইগুলো যতœসহকারে ব্যবহার করবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আপনারা দোয়া করবেন যিনি আপনাদের সকলকে বিনামূল্যে এ সকল ঘরের ব্যবস্থা করে দিয়েছেন।

সমাজের অসহায় গৃহহীন মানুষের জন্য যেন তিনি আরো কিছু করতে পারেন। সুবিধাভোগীদের মধ্যে ডুমদিয়া গ্রামের স্বামীহারা কোহিনুর বেগমের ছেলে বায়েজিদ শেখ বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে অসহায় গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সেমিপাকা ঘর উপহার পেয়ে আমি অনেক খুশি। তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দীর্ঘজীবী হোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION